এনইআইআর নিয়ে হাইকোর্টের রুল

এনইআইআর নিয়ে হাইকোর্টের রুল
২০ জানুয়ারি, ২০২৬ ১৯:৪৫  

বাধ্যতামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টি রেজিস্ট্রার (এনইআইআর) চালু কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ৩০ দিনের মধ্যে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং মন্ত্রণালয়কে (ডাক ও টেলিযোগাযোগ বিভাগ) এই রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ে দেওয়া ব্যবসায়ীদের একটি আবেদন নিষ্পত্তি করতেও আদেশ দিয়েছে আদালত।’

২০ জানুয়ারি (মঙ্গলবার) বিচারপতি রাজিক আল জলিল এবং বিচারপতি আনোয়ারুল ইসলাম–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।

 রিট আবেদনটি দায়ের করেন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি)–এর সিনিয়র সহ-সভাপতি শামীম মোল্লা।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার ইমরান সিদ্দিক। রাষ্ট্রপক্ষে শুনানি করেন এটর্নি জেনারেল (অতিরিক্ত দায়িত্ব) আরশাদুর রউফ এবং অতিরিক্ত এটর্নি জেনারেল অনিক আর হক।

ডিবিটেক/ডিজেএন/ইক