মালদ্বীপ, নেপাল ও কক্সবাজার ভ্রমণের অফার ‘রবি ওয়াইফাই’-এ
রবি ওয়াইফাই সংযোগ নিলে ইন্সটল এবং এক মাসের রিচার্জ করে প্রতি সপ্তাহে মালদ্বীপ, নেপাল বা কক্সবাজারের ভ্রমণের জন্য কাপল এয়ার টিকিট অথবা রবিশপ-এর গিফট ভাউচার জেতার সুযোগ পাবেন গ্রাহক। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলছে এই সুযোগ। ওই সময়ের মধ্যে নতুন সংযোগ কিনে রিচার্জ করার পর স্বয়ংক্রিয়ভাবে সাপ্তাহিক পুরস্কার পাওয়ার যোগ্য হবেন গ্রাহকরা। এরপর রিচার্জ ক্রম অনুযায়ী বিজয়ী নির্ধারণ করা হবে।
১১ ডিসেম্বর, বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে দেশের পুঁজিবাজারে তালিকভূক্ত মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা কর্তৃপক্ষ।
এতে জানানো হয়, ‘রবি ওয়াইফাই’ সেবা নিলে মালদ্বীপের ৫টি, নেপালের ৫টি, কক্সবাজারের ১০টি এয়ার টিকিট এবং ২০টি রবিশপের ভাউচারসহ মোট ৪০টি পুরষ্কার জেতার সুযোগ পাবেন গ্রাহকরা। বিজয়ীদের এসএমএস ও ফোন কলে সরাসরি জানানো হবে। আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ও ছবি প্রকাশ করবে রবি। পুরস্কার গ্রহণের সময় বিজয়ীদের এনআইডি এবং নিবন্ধিত রবি ওয়াইফাই নম্বরটি দেখাতে হবে। এয়ার টিকিট বিজয়ীরা ২০২৬ সালের মার্চ মাসের শেষ থেকে ভ্রমণের সময় বুক করতে পারবেন।
এই সুযোগ বিষয়ে রবি আজিয়াটা পিএলসি’র চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমাদ বলেন, “গ্রাহকদের ডিজিটাল জীবন আরও সমৃদ্ধ করতে প্রতিনিয়ত নতুন নুতন সেবা নিয়ে আসছে রবি। এই ক্যাম্পেইনের মাধ্যমে শুধু দ্রুতগতির সংযোগই নয়, গ্রাহকদের স্বপ্নের গন্তব্যে ভ্রমণের সুযোগও করে দিচ্ছি আমরা। রবির সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দুতে রয়েছেন গ্রাহক। গ্রাহকদের জন্য প্রতিনিয়ত উদ্ভাবনী সেবা ও পণ্য আনতে বদ্ধপরিকর আমরা।”
ডিবিটেক/এসএ/টিআর







