বেসিসের নতুন সদস্যপদ বোর্ড সাব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

বেসিসের নতুন সদস্যপদ বোর্ড সাব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
১১ নভেম্বর, ২০২৫ ১৯:৪৫  
দেশের সফটওয়্যার ও আইটি খাতের বাণিজ্যিক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসে (বেসিস) নতুন সদস্যপদ অনুমোদেনের প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার লক্ষ্যে প্রথম সভা করলো নতুন প্রশাসক নিয়োগের পর গঠিত বেসিস পরিচালনা বোর্ড সাব-কমিটি।
১১ নভেম্বর,মঙ্গলবার বেসিসের সভাকক্ষে সাব-কমিটি ইন-চার্জ টেকসল টেকনোলজিস বাংলাদেশ লিঃ প্রধান নির্বাহী মোঃ রওশন কামাল জেমসের সভাপতিত্বে সভায় নতুন সদস্যপদ আবেদনসমূহকে স্বল্প সময়ে যথাযথ যাচাই-বাছাইয়ের মাধ্যমে মূল্যায়ন, সদস্যপদ বাতিল ও পুনরায় সক্রিয়করণ সংক্রান্ত বিভিন্ন আবেদন পর্যালোচনা, প্রয়োজনীয় নীতিমালা অনুসরণ এবং সদস্যসেবা আরও গতিশীল করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও, সদস্যপদ প্রক্রিয়ায় স্বচ্ছতা, নির্ভুল তথ্য যাচাই এবং ডকুমেন্টেশনকে আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় বেসিস সচিবালয় থেকে চৌধুরী ফাতিমা রোকন তুলি, মেহেদী হাসান, আবদুল্লাহ আল কায়সার খান (মুন্না) এবং এস. এম. জাকারিয়া ইসলাম (অর্নব) উপস্থিত ছিলেন। অপরদিকে সাব-কমিটি থেকে কমিটির সদস্য লেমিসে লিমিটেডের মোঃ জুয়েল, এইচ আর সফট বিডির এ এইচ এম রোকমুনুর জামান রনি, এটোভা টেকনোলজি’র ফেরদৌস আলম এবং বাংলা পাজেল লিমিটেডের মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত ছিলেন।
ডিবিটেক/জেই