৫০ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করতে বিটিআরসি-কে চিঠি

১ এপ্রিল, ২০২০ ০৮:৩২  
সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনার দায়ে ৫০টির মতো অ্যাকাউন্ট বন্ধ করতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে তালিকা দিয়েছে পুলিশ। করোনা ভাইরাস নিয়ে এই অ্যাকাউন্টগুলো থেকে অপপ্রচার করা হচ্ছিলো বলে জানিয়েছেন পুলিশের সাইবার ক্রাইম শাখার এডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোহাম্মাদ সোহেল রানা। তিনি বলেন, এই মুহূর্তে গুজব রটাচ্ছেন এমন ৮২টি অ্যাকাউন্ট, পেজ এবং সাইট পরিচালনাকারীদের সনাক্ত করার পাশাপাশি তাদের অবস্থান খুঁজে বের করতে কাজ করছি। তিনি আরো জানান, ইতিমধ্যেই চাঁদপুর, খাগরাছড়ি, চট্টগ্রাম, ঢাকা এবং কিশোরগঞ্জ থেকে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।