২৮ জানুয়ারি আসছে ওয়ারক্রাফট ৩ রিফোর্জড

১৯ ডিসেম্বর, ২০১৯ ০০:১৮  
প্রায় একবছর আগে ব্লিজার্ড তাদের গেম ওয়ারক্রাফট ৩ : রিফোর্জড ঘোষণা করে। অবশেষে গেমটি আলোর মুখ দেখতে চলেছে। আগামী ২৮ জানুয়ারি উন্মুক্ত করা হবে গেমটি। প্রথমদিন যুক্তরাষ্ট্রে এবং পরদিন যুক্তরাজ্যে গেমটি উন্মুক্ত করা হবে। এরপর অন্যান্য বাজারের জন্যও ধারাবাহিকভাবে গেমটি উন্মুক্ত হবে। সাতটি সিঙ্গেল-প্লেয়ার ক্যাম্পেইনে ৬০টির অধিক মিশন রয়েছে। এছাড়া রয়েছে অসাধারণ গ্রাফিক্স ও অডিও। গেমটি ৩০ ডলারের বিনিময়ে প্রি-অর্ডার করা যাবে আর ৪০ ডলারে স্পয়েলস অব ওয়ার এডিশন প্রি-অর্ডার করা যাবে, যেখানে বাড়তি স্ক্রিণ ও বিশেষ ফিচার থাকবে। ডিবিটেক/বিএমটি