শেয়ার বিক্রি করে গোটা বিশ্বের খাদ্যসংকট মেটাতে রাজি ইলন মাস্ক

২ নভেম্বর, ২০২১ ১৪:০৩  
ইলন মাস্কের মতো অতিধনীদের সম্পদের সামান্য অংশ দান করলেই মিটবে বিশ্বের খাদ্যসংকট। এমন দাবি করে তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছিলেন জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) পরিচালক ডেভিড বিজলি। এবার বিজলির সে দাবির সত্যতা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিলেন টেসলা প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। চ্যালেঞ্জে উতরে গেলে তাৎক্ষণিক শেয়ার বিক্রি করে ওই পরিমাণ অর্থ জোগাড় করবেন বলে ঘোষণা দিয়েছেন টুইটারে। https://twitter.com/DrEliDavid/status/1454475769200185349?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1454808104256737289%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.prothomalo.com%2F টুইটে ৬০০ কোটি ডলারে কীভাবে বিশ্বের খাদ্যসংকট মিটবে, বিশ্ব খাদ্য কর্মসূচির কাছে তার সঠিক ব্যাখ্যা চেয়েছেন মাস্ক। ব্যাখ্যা বাস্তবসম্মত হলে তাৎক্ষণিক টেসলার ৬০০ কোটি ডলারের শেয়ার বিক্রি করে ওই অর্থের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন এই শতকোটিপতি। টুইটারে ইলন মাস্ক লেখেরছন, ‘এই টুইটার থ্রেডে ডব্লিউএফপি যদি ব্যাখ্যা করতে পারে ৬০০ কোটি ডলার ঠিক কীভাবে বিশ্বের খাদ্যসংকট মেটাবে, তবে আমি এখনই টেসলার শেয়ার বিক্রি করে ওই অর্থ দিয়ে দেব।’ পরের আরেক টুইটে মাস্ক বলেছেন, হিসাবে স্বচ্ছতা বজায় রাখতে হবে, যেন সবাই তা দেখতে পায়। ব্লুমবার্গ বিলিয়নিয়ার সূচকে ইলন মাস্কের বর্তমান নিট সম্পদ দেখাচ্ছে ৩১ হাজার ১০০ কোটি ডলার। বর্তমান দরে সে সম্পদের ২ শতাংশ বিক্রি করলে ৬০০ কোটি ডলারের ঢের বেশি অর্থ হাতে চলে আসবে তার। এদিকে ডব্লিউএফপি পরিচালকের চ্যালেঞ্জে আমাজনের সহপ্রতিষ্ঠাতা জেফ বেজোসের নাম উল্লেখ করা হলেও এ বিষয়ে কোনো মন্তব্য জানাননি তিনি।