রোবোট্যাক্সিসহ চার ধরণের নতুন ইভি ব্যাটারি তৈরি করবে টেসলা

৩ অক্টোবর, ২০২৪ ২১:৪৩  

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন অটোমোবাইল কোম্পানি টেসলা নতুন চার ধরণের ব্যাটারি তৈরির পরিকল্পনা করেছে। ২০২৬ সাল নাগাদ সাইবারট্রাক, রোবোট্যাক্সি এবং অন্যান্য বৈদ্যুতিক গাড়ির জন্য এসব ব্যাটারি তৈরি শুরু হবে। পরিকল্পনার সাথে সম্পর্কিত সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়, বর্তমানে টেসলা বর্তমানে তাদের বৈদ্যুতিক গাড়ির অধিকাংশ ব্যাটারি অন্যান্য কোম্পানি যেমন প্যানাসনিক এনার্জি, এলজি এনার্জির কাছ থেকে নিয়ে থাকে।

তবে টেসলা তাদের নিজেদের ব্যাটারিতেই নির্ভরশীল হতে চাচ্ছে। এজন্য কোম্পানিটি যুক্তরাষ্ট্রেই নিজেদের ৪৬৮০ ব্যাটারির উৎপাদন বাড়াতে জোর দিচ্ছে, যার মাধ্যমে খরচ কমানোর পাশাপাশি সরবরাহ বেশি হবে বলে প্রত্যাশা করছে কোম্পানিটি।

এ বিষয়ে টেসলার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পায়নি রয়টার্স।

ডিবিটেক/বিএমটি