রবিবার দক্ষিণ সিটি মেয়রের সঙ্গে বৈঠকে বসছে আইএসপিএবি নেতারা

৭ আগষ্ট, ২০২০ ১৩:৩৭  
ওভারহেড ক্যাবল অপসারণ ইস্যুতে ঢাকা দক্ষিণ সিটি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সঙ্গে বৈঠকে বসছেন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন নেতারা। আগামী রবিবার এই বৈঠকটি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের মধ্যস্ততায় বৃহস্পতিবার রাতে এই বৈঠকের বিষয়টি চূড়ান্ত হয়েছে বলে নিশ্চিত করেছেন আইএসপিএবি মহাসচিব। তিনি বলেছেন, বৃহস্পতিবার সকালে আমরা সংগঠনের পক্ষ থেকে মেয়র মহোদয়ের কাছে লিখিত একটি চিঠি দিয়েছি। রবিবার তিনি আমাদের সঙ্গে বৈঠকে বসার সময় দিয়েছেন। আশা করছি বৈঠকে আমরা মেয়র মহোদয়কে বিদ্যমান পরিস্থিতিতে আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেয়ার পথে প্রতিবন্ধকতাগুলো বোঝাতে সক্ষম হবো।