ভবিষ্যতে ৫০ শতাংশ শিক্ষার্থীকে কারিগরি শিক্ষা দেবে সরকার

২৪ জুন, ২০২০ ২২:৪৭  
ভবিষ্যতে মোট শিক্ষার্থীর ৫০ শতাংশকে কারিগরি শিক্ষায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। প্রথাগত শিক্ষার বাইরে এসে বাস্তব প্রয়োজনীয়তার পরিপ্রেক্ষিতে শিক্ষাব্যবস্থাকে উৎসাহিত করা, শহরমুখী প্রবণতা কমিয়ে স্থানীয় পর্যায়ে শিক্ষা এবং কর্মস্থানের মাধ্যমে টেকসই উন্নয়ন আনতে সরকার দক্ষতাভিত্তিক কারিগরি শিক্ষায় বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন তিনি। একশনএইড বাংলদেশ ও ডেইলি স্টারের যৌথ উদ্যোগে ‘বাংলাদেশে কোভিড-১৯ সংকট সম্পর্কে যুবদের দৃষ্টিভঙ্গি: জাতীয় বাজেটের প্রতিফলন ২০২০-২১’ শীর্ষক এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্ত্যব্যে এ তথ্য জানান শিক্ষা উপমন্ত্রী। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের প্রফেসর ড. আতিউর রহমান, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের সাধারণ সম্পাদক মনোয়ার মোস্তফা, প্রথম আলো ইয়ুথ প্রোগ্রাম প্রধান মুনির হাসান, বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টারের (বিওয়াইএলসি) সভাপতি ইজাজ আহমেদ, এসএমই ফাউন্ডেশনের পরিচালক ইসমত জেরিন খান ও ডিনেট নির্বাহী পরিচালক অনন্য রায়হান প্রমুখ এসময় বক্তব্য রাখেন।