ব্যালটের নিরাপত্তায় সফটওয়্যার টুলস তৈরি করছে মাইক্রোসফট

৭ মে, ২০১৯ ০৫:৪৮  
এবার ই-ভোটিং এ ব্যালট কারচুপি বিতর্কে কুলুপ এঁটে দিতে যাচ্ছে মাইক্রোসফট। নিরাপদ ভোট উদযাপনে তৈরি করতে যাচ্ছে সফটওয়্যার টুলস। বিশেষায়িত এই টুলগুলোর মাধ্যমে ব্যালট যাচাই থেকে নিরীক্ষা সব সুবিধা থাকছে। এনক্রিপ্টেড ফরমের মাধ্যমে ব্যালট নিবন্ধন প্রক্রিয়া পুরো প্রক্রিয়ার নিরাপত্তা নিশ্চিত করা হবে। এক কথায় ভোট কার্যক্রম হবে স্বাধীন ও বিশ্বাসযোগ্য। একই সঙ্গে দীর্ঘদিন পরেও যদি প্রশ্ন ওঠে তবে তাও সনাক্ত করা যাবে। সোমবার সিয়াটেলে অনুষ্ঠিত ডেভেলপার করফারেন্সে এ তথ্য জানিয়েছেন মাইক্রোসফট প্রধান নির্বাহী সত্য নাদেলা। তিনি বলেন, আমরা এমন একটি সফটওয়্যার ডেভেলপ করেছি যা পুরো বিশ্বের ভোটিং ব্যবস্থার ডিজিটাল রূপান্তর করবে। ভোটগ্রহণ ও প্রদানের কাঠামোকেই বদলে দেবে। ইতিমধ্যেই মাইক্রোসফটের এই ভোটিং সফটওয়্যার টুলসের প্রতি আগ্রহ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের দুই-তিন জন শীর্ষ স্থানীয় ভেন্ডর। তারা চান ওপেন সোর্সের মাধ্যমে সফটওয়্যারটি ভোটিং সিস্টেমে যুক্ত করা হলে লাভবান হবে সবাই। জানাগেছে, অরিজন ভিত্তিক কোম্পানি গ্যালিওস এ সঙ্গে নিয়ে নিরাপদ ভোটিং পদ্ধতির উন্নয়ন কার্যক্রম চলছে। পেন্টাগনের অ্যাডভান্স রিসার্চ এজেন্সি ডরপা এর সঙ্গে চুক্তিতে উন্নয়ন কৃত এই সফটওয়্যারটিকে বলা হচ্ছে ইলেকশন গার্ড। আসছে গ্রীষ্মেই এটি উন্মুক্ত করা হবে। মাইক্রোসফট জানিয়েছে, আমেরিকার আগামী সাধারণ নির্বাচনে এটি ব্যবহার করা হবে।