ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করতে টুল কিনেছে ফেসবুক

১১ জুন, ২০২০ ০১:৫০  
ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করতে নিজেরাই হ্যাকিং টুল কিনেছে শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যমটি। সেখানেই বিষয়টি থেমে নেই, বরং নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছ থেকে কেনা টুলটি এফবিআইকে দিয়েছে ফেসবুক। খবর এনগ্যাজেট। কয়েক বছর ধরে ক্যালিফোর্নিয়ার একজন ব্যক্তি মেয়েদের উত্যক্ত করা, তাদেরকে নগ্ন ছবি ও ভিডিও পাঠাতে বাধ্য করা এবং তাদের মেরে ফেলা, ধর্ষণ করা অথবা স্কুলে গুলি করার হুমকি দিয়ে আসছে। এর অধিকাংশ ঘটেছে ফেসবুকের মাধ্যমে। কয়েকমাস আগে এ বিষয়ে অনুশোচনা প্রকাশ করে বাস্টার হার্নান্দেজ বা ব্রিয়ান কিল নামের ঐ ব্যক্তি। মাদারবোর্ড জানিয়েছে, হার্নান্দেজকে ধরতে ঐ টুল ব্যবহার করার জন্য এফবিআইকে টুলটি দিয়েছে ফেসবুক। ডিবিটেক/বিএমটি