বন্ধ হচ্ছে সনির পিএস৩, পিএস ভিটা ও পিএসপি ডিজিটাল স্টোর

৩০ মার্চ, ২০২১ ১৪:২৩  
চলতি বছরের দ্বিতীয়ার্ধের প্রথমদিক থেকে পিএস৩, পিএস ভিটা এবং পিএসপি ব্যবহারকারীরা ঐ কনসোল ব্যবহার করে নতুন কোনো গেমস ও মিডিয়া কনটেন্ট কিনতে পারবেন না। কোম্পানির সাপোর্ট পেজে এসব তথ্য জানানো হয়েছে। খবর এনগ্যাজেট। সনি জানিয়েছে, আগামী ২ জুলাই পিএস৩ এবং পিএসপিতে প্লেস্টেশন স্টোর বন্ধ হচ্ছে। আর ২৭ আগস্ট থেকে পিএস ভিটা ব্যবহারকারীরা মার্কেটপ্লেসটিতে অ্যাক্সেস পাবেন না। তবে কনসোলগুলোর ব্যবহারকারীরা পূর্বের কেনা গেম ও ভিডিও কনটেন্ট পুনরায় ডাউনলোড ও প্লে করতে পারবেন। উক্ত ডিভাইসের ডাউনলোড লিস্ট থেকে এগুলো ডাউনলোড করা যাবে। এছাড়া গেম ও প্লেস্টেশন প্লাস ভাউচার ব্যবহারের সুযোগ অব্যহত থাকবে। মূলত প্লেস্টেশন ৪ এবং প্লেস্টেশন ৫ ডিভাইসে প্লেস্টেশন স্টোরের প্রতি অধিক নজর দিতেই এই উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। ডিবিটেক/বিএমটি