ফ্যাশন ও প্রযুক্তির মেলবন্ধনে হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল

১৮ জুলাই, ২০২৩ ১৮:০৮  

ফ্যাশন ও প্রযুক্তির মেলবন্ধনে দেশে অনুষ্ঠিত হলো টেকনো ক্যামন ফ্যাশন ফেস্টিভ্যাল। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত উৎসবে ছিলো ফ্যাশন কোরিওগ্রাফার আজরা মাহমুদের তত্ত্বাবধানে তাহসানের লাইভ মিউজিক। কেন্দ্রবিন্দুতে ছিলো নতুন ক্যামন  ২০ সিরিজ নিয়ে ভিন্নমাত্রার স্মার্টফোনের ফ্যাশন শো।

ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন, তেনজিং চাকমা, ইমাম হাসান এবং সামিনা সারার ফ্যাশন চয়েজে অংশ নেন অভিনেতা তৌসিফ মাহবুব ও টিভি অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। এছাড়াও সোশ্যাল মিডিয়া সেলিব্রেটি, টেক রিভিউয়ার এবং বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটররা।

আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ট্রানশান হোল্ডিংসের গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট আরিফ চৌধুরী এবং আইস্মার্টইউ বাংলাদেশের সিইও রেজওয়ানুল হক । তারা এই ব্র্যান্ড এবং অসাধারণ ক্যামন ২০ সিরিজ বিষয়ে নিজেদের ভাবনার বিষয়ে কথা বলেন । ব্যতিক্রমী ধারার এই স্মার্টফোনটিতে উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে আকর্ষণীয় ডিজাইনের দারুণ এক মেলবন্ধন ঘটেছে ।

তাছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইস্মার্টইউ বাংলাদেশের সিওও শ্যামল সাহা এবং টেকনোর মার্কেটিং ডিরেক্টর ভেন নি সহ আরো অনেকে।