দেশে পেপ্যাল আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন আইসিটি প্রতিমন্ত্রী

২৫ নভেম্বর, ২০২০ ১৯:৫৮  
বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে আইটিএস সেবা রপ্তানির ১০ শতাংশ ইনসেন্টিভ এবং পেপ্যালের ডিজিটাল ওয়ালেট বাংলাদেশে চালুতে প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ। এছাড়াও ‘ভার্চুয়াল আইডি কার্ড’ফ্রিল্যান্সারদের পরিচয় ও আত্মমর্যাদা দেবে উল্লেখ করে এই কার্ডের মাধ্যমে ২০২৫ সালের মধ্যে ফ্রিল্যান্সররদের মাধ্যমে এক বিলিয়ন ডলার আয় হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় ফ্রিল্যান্সারদের ‘ভার্চুয়াল আইডি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন প্রত্যাশার কথা জানান প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। স্বাগত বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম।