তাৎক্ষণিক পরিবর্তনে অ্যাকাউন্টে নিরাপত্তা বাড়ালো টুইটার

১৯ সেপ্টেম্বর, ২০২০ ১৩:১৬  
স্বয়ংক্রিভাবে মার্কিন নির্বাচনে অংশগ্রহণকারী রাজনীতিবিদ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়িয়েছে টুইটার। এর ফলশ্রুতিতে চলতি সপ্তাহের শুরুতে ব্যবহারকারী অংশে তাৎক্ষণিক পরিবর্তন আনতে ওই অ্যাকাউন্টগুলোতে ‘ইন-অ্যাপ’ নোটিফিকেশন পাঠাবে টুইটার। বাড়তি নিরাপত্তা পাওয়া টুইটার অ্যাকাউন্টের মধ্যে থাকছে - মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট, কংগ্রেসের দ্য হাউস অফ রিপ্রেজেন্টেটিভ ও সিনেট সদস্যরা ছাড়াও বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নর এবং ক্যাবিনেট, প্রেসিডেনশিয়াল ক্যাম্পেইন, রাজনৈতিক দল এবং প্রতিদ্বন্দ্বীরা। এই সুবিধা পাবে উল্লেখযোগ্য সংবাদমাধ্যম ও রাজনৈতিক সংবাদদাতারাও। নতুন নিয়মে এদেরকে আরও শক্ত পাসওয়ার্ড ব্যবহার করতে বলা হবে। পাসওয়ার্ড টুইটার সমর্থিত মানের না হলে পরবর্তী লগ-ইনে তা বদলে ফেলতে পরামর্শ দেবে। এ ছাড়াও ওই অ্যাকাউন্টগুলোতে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ চালু করতে উৎসাহিত করা হবে। তবে, এটি চালু করতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা থাকবে না।