ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ ব্যক্তি ও প্রতিষ্ঠান
দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ‘ব্র্যান্ডিং হিরোস’ অ্যাওয়ার্ড পেলো ৬০ পরিবেশক ও প্রতিষ্ঠান। ক্রিয়েটিভ ব্র্যান্ডিং আইডিয়ার মাধ্যমে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইনের প্রতি ব্যাপক ক্রেতা আকর্ষণ তৈরি করায় এই পুরস্কার দেয়া হয়। এছাড়া ইনভেনটরি ব্যবস্থাপনা, বিক্রয় ও রপ্তানি বৃদ্ধিতে অবদান রাখায় ওয়ালটন গ্রুপের আরো ১৯ জন কর্মকর্তাকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।
রবিবার (৪ এপ্রিল ) রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে অনলাইন প্লাটফর্মে ‘ব্র্যান্ডিং হিরোস’ শীর্ষক এক অ্যাওয়ার্ড প্রোগ্রামের আয়োজন করা হয়। অনলাইন প্লাটফর্মের মাধ্যমে এতে যুক্ত ছিলেন সারা দেশে বিস্তৃত ওয়ালটনের এরিয়া, জোনাল ও প্লাজা ম্যানেজার, ডিস্ট্রিবিউটরসহ প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ।
এই অনলাইন আয়োজনে আরো উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী গোলাম মুর্শেদ, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর আবুল বাশার হাওলাদার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ইভা রিজওয়ানা নিলু, এমদাদুল হক সরকার ও হুমায়ূন কবীর, ওয়ালটন প্লাজা ট্রেডস এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোহাম্মদ রায়হান, এক্সিকিউটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, ড. সাখাওয়াৎ হোসেন, আমিন খান, ফিরোজ আলম, মফিজুর রহমান, শাহজালাল হোসেন লিমন ও রকিব উদ্দিন, ওয়ালটন এসি বিভাগের সিইও তানভীর রহমান, রেফিজারেটর বিভাগের সিইও আনিসুর রহমান মল্লিক, টিভি বিভাগের সিইও প্রকৌশলী মোস্তফা নাহিদ হোসেন, ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বিভাগের সিইও সোহেল রানা, হোম অ্যাপ্লায়েন্স বিভাগের সিইও ইয়াসির আল-ইমরান প্রমূখ।