অপোকে ছাড়িয়ে স্যামসাং, বিক্রি কমেছে হুয়াওয়ের

২২ ডিসেম্বর, ২০১৯ ১৫:০০  
ফিলিপাইনের মোবাইল মার্কেট কার কত দখলে তা প্রকাশ করেছে আন্তর্জাতিক মার্কেট গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। ২০১৮ সালের তৃতীয় ত্রৈমাসিক ও ২০১৯ সালের তৃতীয় ত্রৈমাসিক এর ফিলিপাইনের রিপোর্ট তুলে ধরেন কাউন্টারপয়েন্ট। রিপোর্ট অনুযারী, ফিলিপাইনের মোট শেয়ারের ২১ শতাংশ স্থান দখল করে আছে স্যামসাং যা শীর্ষস্থান। যার ফলে অপোকে ছাড়িয়ে গেছে স্যামসাং। গত বছর থেকে এবার স্যামসাং এর বিক্রি বেড়েছে ৪ শতাংশ। তবে অপোর ২ শতাংশ ও ভিভোর ৩ শতাংশ বাজারে শেয়ার বেড়েছে। পঞ্চম স্থানে থাকা হুয়াওয়ে বাজারের শেয়ারের পরিমান ২ শতাংশ হ্রাস পেয়েছে।