জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা

রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৭ নভেম্বর) বিকেলে দলটির নিজস্ব কার্যালয়ে এ সভা আয়োজিত হয়। সভায় নেতারা বলেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং […] The post জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা
৭ নভেম্বর, ২০২৬ ২২:০০  

রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে দলটির নিজস্ব কার্যালয়ে এ সভা আয়োজিত হয়।

সভায় নেতারা বলেন, জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

নেতারা আরও বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতায় বিশেষ তাৎপর্য বহন করে। ইতিহাসের সঠিক মূল্যায়ন এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা পালনের মধ্য দিয়েই এ দিবসের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব। জাতীয় ঐক্য ও সংহতি একটি দেশের অগ্রগতি, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষার অন্যতম ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

তারা আরও বলেন, জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গঠনে আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের মানুষের প্রত্যাশা একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও দুর্নীতিমুক্ত সমাজ। রাজনৈতিক বিভেদ, হিংসা-বিদ্বেষ ও প্রতিহিংসার পরিবর্তে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা এবং জাতীয় ঐক্যের সংস্কৃতি গড়ে তুলতে হবে। জনগণের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদাত হোসাইনের সঞ্চালনায় ও মহানগরীর নবনির্বাচিত আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মহানগরীর নায়েবে আমীর অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সহকারী সেক্রেটারী মাহবুবুল আহসান বুলবুল, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ, আইবিডব্লিউএফ রাজশাহী মহানগরীর সভাপতি সারোয়ার জাহান প্রিন্স এবং জামায়াত নেতা মোহা. আবু বকর সিদ্দীক।

এ ছাড়াও সভায় রাজশাহী মহানগর জামায়াতের বিভিন্ন থানা, ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

The post জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: রাজশাহীতে জামায়াতের আলোচনা সভা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.