কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত, আটক ১

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনসুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া […] The post কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত, আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত, আটক ১
৭ নভেম্বর, ২০২৬ ২০:০০  

কুড়িগ্রাম: কুড়িগ্রাম পৌরসভার এক কর্মচারী ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর অভিযুক্ত যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে জেলা শহরের কলেজ মোড় এলাকায় পৌর টাউন হলের সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মনসুর আলী। তিনি পৌর শহরের বাস টার্মিনালসংলগ্ন ছয় আনিপাড়া এলাকার বাসিন্দা। তার স্ত্রীর নাম মল্লিকা বেগম (৫৫)। তাকে গুরুতর অবস্থায় কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পৌর টাউন হলের ফটকের সামনে মনসুর আলীর সঙ্গে এক যুবকের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ওই যুবক হাতে থাকা ছুরি দিয়ে মনসুর আলীকে এলোপাতাড়ি আঘাত করেন। এ সময় স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে তার স্ত্রী মল্লিকা বেগমকেও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মনসুর আলীকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, অভিযুক্ত যুবকের নাম শাহনেওয়াজ সানি। তার বাড়ি পৌর শহরের সরদারপাড়া এলাকায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন বলেন, ‘ঘটনার পরপরই অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।’

The post কুড়িগ্রামে ছুরিকাঘাতে পৌর কর্মচারী নিহত, স্ত্রী আহত, আটক ১ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.