কুষ্টিয়া সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। বিজিবি […] The post কুষ্টিয়া সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

কুষ্টিয়া সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার
৭ নভেম্বর, ২০২৬ ১৭:০০  

কুষ্টিয়া: কুষ্টিয়া সীমান্তে পৃথক দুইটি অভিযান চালিয়ে ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা মূল্যের ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

বিজিবি বিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার বিকেল ৪টার দিকে দৌলতপুর উপজেলার হাতিশালা ব্রিজ এলাকায় ঠোটারপাড়া বিওপির একটি টহল দল অভিযান চালায়। এ সময় মো. আল আমিন (২৬) নামে এক যুবককে ভারতীয় ৯৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি উপজেলার ময়রামপুর গ্রামের লিটন মণ্ডলের ছেলে।

অন্যদিকে, একই দিন রাত ১১টার দিকে শেওড়াতলা বিওপির টহল দল শেওড়াতলা উত্তর মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৩ বোতল ফসফেটস ট্রাইপ্রোলিডিন হাইড্রোক্লোরাইড সিরাপ, ২ হাজার ৯০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ২০৭ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করে।

পৃথক দুই অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ১০ লাখ ৬৫ হাজার ৯৮৫ টাকা। আটক ব্যক্তি ও উদ্ধার করা মালামালের বিষয়ে বিধি অনুযায়ী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান আপসহীন।

The post কুষ্টিয়া সীমান্তে ট্যাপেন্টাডলসহ আটক ১, ভারতীয় ওষুধ ও বিড়ি উদ্ধার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.