ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষের সহায়তায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিচারক নামাজে যাওয়ার আগে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম। তিনি বলেন, […] The post ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪
৩০ অক্টোবর, ২০২৬ ১৯:০০  

ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সাধারণ মানুষের সহায়তায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে বিচারক নামাজে যাওয়ার আগে ককটেল বিস্ফোরণের এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারকের বাসায় অন্তত ৪ থেকে ৫টি ককটেলের বিস্ফোরণ ঘটে। আমরা অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করি এবং পরবর্তীতে বোম ডিসপোজাল ইউনিট সেগুলোকে নিষ্ক্রিয় করে। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় জনগণের সহায়তায় আমরা চারজনকে গ্রেফতার করেছি।’

এর আগে, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই মামলার অপর তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি দণ্ডিত এই চার আওয়ামী লীগ নেতার স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়।

বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

The post ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেফতার ৪ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.