ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
চবি: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমি। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। সাকিব মাহমুদ রুমী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র […] The post ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

চবি: ফেসবুক পোস্টকে কেন্দ্র করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করেছেন বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী সাকিব মাহমুদ রুমি।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সাকিব মাহমুদ রুমী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য ও সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাকিব মাহমুদ রুমী জানান, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল থেকে চাকসুর সাবেক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক এবং ছাত্রশিবির নেতা মোনায়েম শরীফের কর্মকাণ্ড নিয়ে তিনি একটি পোস্ট দেন। সেখানে গত এক বছরে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করতে না পারার বিষয়টি তুলে ধরেন তিনি।
রুমীর দাবি, ওই পোস্টের পর ‘আল হায়াতুল ইবনে সামি’ নামের একটি ফেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে তার মাকে নিয়ে অশালীন ও আপত্তিকর মন্তব্য করা হয়। পরে তিনি জানতে পারেন, অ্যাকাউন্টটি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সামিউল ইসলাম পরিচালনা করেন।
তিনি বলেন, গত ২৫ অক্টোবর রাতে হাটহাজারী থানায় ঘটনাটি উল্লেখ করে একটি সাধারণ ডায়েরি করেন তিনি। পরে আইনজীবীদের পরামর্শে সাইবার নিরাপত্তা আইনের ২৫, ২৭ এবং ২৯ ধারায় মামলা দায়ের করেন। বৃহস্পতিবার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে মামলাটি করা হয়। ক্যাম্পাসে রাজনৈতিক মতপার্থক্যের কারণে দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা, বিশেষ করে নারী শিক্ষার্থীরা, সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। এসব ঘটনায় যথাযথ প্রতিকার না হওয়ায় তিনি আইনি প্রক্রিয়ায় ন্যায়বিচার পাওয়ার চেষ্টা করছেন বলে জানান।
The post ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, চবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





