ঢামেকে দ্বিতীয় দিনের মত চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা
ঢাকা: দ্বিতীয় দিনের মত চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট। এদিনও হাসপাতালে আসা রোগীদের এ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ২ নম্বর ভবনের সামনে অনেক রোগী ও তাদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। শাহীন গাজী নামে এক রোগীর ভাই […] The post ঢামেকে দ্বিতীয় দিনের মত চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ঢাকা: দ্বিতীয় দিনের মত চলছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির ডাকা ধর্মঘট। এদিনও হাসপাতালে আসা রোগীদের এ্যাম্বুলেন্স না পেয়ে দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
বুধবার (২৮ অক্টোবর) সকাল থেকে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও ২ নম্বর ভবনের সামনে অনেক রোগী ও তাদের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে।
শাহীন গাজী নামে এক রোগীর ভাই শামীম গাজী জানান, তারা হাসপাতালের নতুন ভবনে ভর্তি। তার ভাই ব্রেইন স্টোক করেছে। তাদের বাসা ঢাকার সাভারে। চিকিৎসক তার ভাইয়ের এমআরআই করতে বলেছে। লালবাগ ইবনে সিনা যাবো এমআরআই করতে। কিন্তৃ অ্যাম্বুলেন্স পাচ্ছে না। ৩০ মিনিট ধরো অপেক্ষা করছি, কোন অ্যাম্বুলেন্স পাচ্ছি না।
রোগী শাহজাহান মিয়ার (৮০) মেয়ে শাহিনা আক্তার বলেন, ‘তাদের বাড়ি চাঁদপুর মতলবে। গত ১৭ অক্টোবর ভর্তি হয়। গতকাল মঙ্গলবার তাদের ছুটি দেয়। কিন্তু অ্যাম্বুলেন্স না পেয়ে গতকাল যেতে পারিনি। আজকেও সকাল থেকে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করে না পেয়ে সিএনজিতে করে নিয়ে যাচ্ছি।’
জরুরি বিভাগের সামনে সীমা আক্তার নামে এক রোগীর ভাই রেজাউল করিম এ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছিলেন। কথা হয় তার সাথে। রেজাউল বলেন, ‘গতকাল মাওয়া রোডে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন আমার বোন। ঢাকা মেডিকেলে চিকিৎসার পর তাকে পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে পরামর্শ দিয়েছেন এখানকার চিকিৎসকরা। তবে ২-৩ ঘণ্টা চেষ্টা করেও এ্যাম্বুলেন্স যোগার করতে পারি নাই। শেষ পর্যন্ত ৯৯৯ এ কল করেছিলাম। তবুও পাইনি। শেষে জরুরি বিভাগের সামনে থাকা ঢাকা মেডিকেলের সরকারি এ্যাম্বুলেন্স চালক আমাদের বলেন, তিনি সরকারি এ্যাম্বুলেন্স দিয়ে পঙ্গু হাসপাতালে দিয়ে আসতে পারবেন। এরপর সেই গাড়িতে করেই এখান থেকে নিয়ে যাচ্ছি।’
শফিক আহমেদ নামে একজন বলেন, ‘পুরো হাসপাতালটিই সিন্ডিকেটের মাধ্যমে চলছে। অ্যাম্বুলেন্সও তার বাইরে না। এখানে বাইরে থেকে কোনো এ্যাম্বুলেন্স নিয়ে আসব রোগী নিয়ে যেতে, সেটিও করতে পারছি না। এখানকার চালকেরা বাধা দিচ্ছে। রোগীদেরকে জিম্মি করে তারা আন্দোলন করছে। সরকারের উচিৎ, তাদের সিন্ডিকেট ভেঙে দেওয়া।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বে সরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতির সাধারন সম্পাদক মো. ইমন আলী জানান, আমাদের অ্যাম্বুলেন্স ধর্মঘট চলমান রয়েছে। আজকে যদি আমাদের দাবি মেনে না নেয়, তবে আগামীকাল থেকে ঢাকা মহানগর অ্যাম্বুলেন্সের মালিক সমিতির পক্ষ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হবে।
এর আগে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চত্ত্বরে পার্কিংয়ের দাবিতে মঙ্গলবার থেকে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিকেরা ধর্মঘটের ডাক দেন।
The post ঢামেকে দ্বিতীয় দিনের মত চলছে অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীরা first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





