আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বাংলাদেশের একাদশে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। গতকাল অনুশীলনে আঙুলে চোট পান মুশফিক। পরে আর ব্যাটিং করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা পরেনি। ফলে রাতে জানানো হয়েছিল মুশফিকের খেলতে কোনো বাঁধা নেই। […] The post আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আজ বাংলাদেশের একাদশে নেই অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।
গতকাল অনুশীলনে আঙুলে চোট পান মুশফিক। পরে আর ব্যাটিং করেননি। এক্সরে রিপোর্টে গুরুতর কোনো সমস্যা ধরা পরেনি। ফলে রাতে জানানো হয়েছিল মুশফিকের খেলতে কোনো বাঁধা নেই। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাদ রেখেই সাজানো হয়েছে বাংলাদেশের একাদশ।
মুশফিকের জায়গায় একাদশে রাখা হয়েছে তাওহিদ হৃদয়কে। চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন দাস আছেন একাদশে। গতকালই বলা হয়েছিল মিরপুর টেস্ট খেলতে ফিট আছেন লিটন। বাংলাদেশের একাদশে পেসার দুইজন আর স্পিনার তিনজন। তিন স্পিনার মেহেদি হাসান মিরাজ, নাঈম হাসান ও তাইজুল ইসলাম। এবং দুই পেসার হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জন ক্যাম্পবেল, ব্র্যান্ডন কিং, ত্যাগনারায়ন চন্দরপল, কেভাম হজ, আমির জাঙ্গু, রোস্টন চেজ, জাস্টিন গ্রেইভস, জোশুয়া বিশপ, শামার জোসেফ, জোমেল ওয়ারিকন, জেডন সিলস।
The post আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই মুশফিক first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





