পাবনায় দুই বিদ্যালয়ে চুরি, খোয়া গেল ল্যাপটপ-টাকাসহ নথি
পাবনা: পাবনার জালালপুরে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয় ও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একটি বিদ্যালয় থেকে তিনটি ল্যাপটপ ও ২৮ হাজার টাকা এবং অন্যটি থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় […] The post পাবনায় দুই বিদ্যালয়ে চুরি, খোয়া গেল ল্যাপটপ-টাকাসহ নথি first appeared on Sarabangla | Breaking News |

পাবনা: পাবনার জালালপুরে দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয় ও ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা একটি বিদ্যালয় থেকে তিনটি ল্যাপটপ ও ২৮ হাজার টাকা এবং অন্যটি থেকে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করেছে।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে সরেজমিনে দেখা যায়, বিদ্যালয় দু’টির বিভিন্ন কক্ষের আলমারির তালা ভাঙা।
মওলানা কসিমুদ্দিন স্মৃতি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিন আলম জানান, দুর্বৃত্তরা প্রধান শিক্ষকের কক্ষ, শিক্ষক কমন রুম, অফিস কক্ষ ও লাইব্রেরিসহ বিভিন্ন কক্ষে ঢুকে আলমারির তালা ভেঙেছে। এ সময় তিনটি ল্যাপটপ ও নগদ ২৮ হাজার টাকা চুরি হয়েছে। বিদ্যালয়টির মোট ১০টি আলমারি ভাঙচুর করা হয়েছে।
অন্যদিকে, ইয়াকুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকটি আলমারি ভেঙে সিসিটিভি ক্যামেরার ডিভিআর মেশিন ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র চুরি করা হয়েছে। বিদ্যালয়টির প্রধান শিক্ষক মাসুদ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দু’টি শিক্ষাপ্রতিষ্ঠানে চুরির ঘটনায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
ঘটনার খবর পেয়ে পাবনা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আতিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
The post পাবনায় দুই বিদ্যালয়ে চুরি, খোয়া গেল ল্যাপটপ-টাকাসহ নথি first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





