এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব হলেন আহসান হাবিব

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সচিব পদে ভারমুক্ত হয়ে নিয়োগ পেয়েছেন আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের আহসান হাবিব। তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত […] The post এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব হলেন আহসান হাবিব first appeared on Sarabangla | Breaking News | Sports |

এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব হলেন আহসান হাবিব
২৬ অক্টোবর, ২০২৬ ২০:০০  

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) সচিব পদে ভারমুক্ত হয়ে নিয়োগ পেয়েছেন আয়কর ক্যাডারের ১৫ ব্যাচের আহসান হাবিব। তাকে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব-কে রাষ্ট্রপতির ১০ শতাংশ কোটায় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। অবসরে যাওয়ার আগে তিনি নিজ ক্যাডারে প্রত্যাবর্তন করবেন।

এর আগে, গত ২৯ জুন আহসান হাবিব-কে আইআরডি’র ভারপ্রাপ্ত সচিব ও এনবিআর-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। এ পদে দায়িত্ব পালনের চার মাস শেষ হওয়ার তিন দিন আগে তাকে ভারমুক্ত করা হলো।

The post এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব হলেন আহসান হাবিব first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.