যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মো. জুয়েল রানাকে (৩৪) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ […] The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার first appeared o

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১৭:০০  

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি মো. জুয়েল রানাকে (৩৪) গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের রাজপাড়া থানা এলাকায় তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জুয়েল রানা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামের মো. আমির আলীর ছেলে। বর্তমানে তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুরে বসবাস করছিলেন।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় করা হেরোইন মামলায় জুয়েল রানাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনি সদর মডেল থানার মাদক ব্যবসায়ীদের তালিকায় ২ নম্বর আসামি হিসেবে রয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনায় মাদক ও গ্রেফতারি পরোয়ানা তামিলের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর জুয়েল রানাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

The post যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.