স্থানীয় নির্বাচন: ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক ১৭ সেপ্টেম্বর

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে রেখে ২৬ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। জানা গেছে, ইতোমধ্যে চিঠিটি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের […] The post স্থানীয় নির্বাচন: ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক ১৭ সেপ্টেম্বর first appeared on Sarabangla | Breaking News | S

স্থানীয় নির্বাচন: ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক ১৭ সেপ্টেম্বর
১৪ সেপ্টেম্বর, ২০২৬ ২৩:০০  

ঢাকা: আগামী বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সরকার নির্বাচন ও ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচনকে রেখে ২৬ মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে। জানা গেছে, ইতোমধ্যে চিঠিটি সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।

ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/কর্তৃপক্ষের সঙ্গে প্রস্তুতিমূলক সভা আগামী বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় নির্বাচন কমিশনাররা উপস্থিত থাকবেন।

যেসব মন্ত্রণালয়, সংস্থা বা বিভাগের সঙ্গে সভা
মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, (ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর পরিচালক বা উপযুক্ত কর্মকর্তাকে পাঠানোর জন্য অনুরোধ করা হলো), জনপ্রশাসন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মহাপুলিশ পরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, নৌপরিবহন মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

এ ছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ, বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন, মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ/কোস্টগার্ড/আনসার ও ভিডিপি/ডিজিএফআই/এনএসআই/এনটিমসি, বাংলাদেশ ডাক বিভাগ, হেড অব বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংককেও বৈঠকে থাকতে বলা হয়েছে।

The post স্থানীয় নির্বাচন: ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক ১৭ সেপ্টেম্বর first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.