৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ২
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগে উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতাররা হলেন-পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুর এলাকার মোহাম্মদ আলী। জাকির হোসেন সদর পুলিশ […] The post ৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | S

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে অভিযানের নামে এক সোনা ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগে উঠেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কনস্টেবলসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে জেলার সদর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন-পুলিশ কনস্টেবল জাকির হোসেন ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলমপুর এলাকার মোহাম্মদ আলী।
জাকির হোসেন সদর পুলিশ ফাঁড়ির অধীনে অফিসার্স মেসে কর্মরত ছিলেন। অভিযোগ ওঠার পর তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। তার বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট বিকেল ৩টার দিকে সদর উপজেলার কালীনগর এলাকায় অভিযানের নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৪০ ভরি গলানো সোনা নিয়ে আত্মসাত করেন জাকির হোসেন ও মোহাম্মদ আলী। এ ঘটনায় শনিবার সদর থানায় তিনজনকে আসামি করে মামলা করেন ব্যবসায়ী নিঝুম।
মামলা দায়েরের পরই অভিযান চালিয়ে জাকির হোসেন ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারর মোহাম্মদ আলীর কাছ থেকে সাড়ে ২০ ভরি সোনা উদ্ধার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এনএম ওয়াসিম ফিরোজ জানান, মামলার পর দুজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিকেও গ্রেফতার এবং বাকি সোনা উদ্ধারে পুলিশ কাজ করছে।
পুলিশের একাধিক সূত্রের দাবি, রাজশাহী থেকে ৪০ ভরি গলানো সোনা চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় নেওয়া হচ্ছিল। সোনাগুলো সীমান্তপথে ভারতে পাচারের উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
The post ৪০ ভরি সোনা আত্মসাতের অভিযোগে পুলিশ কনস্টেবলসহ গ্রেফতার ২ first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





