আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকীতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান

ঢাকা: ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকী আজ (১২ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ‘পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’র সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মূইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী […] The post আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকীতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান first appeared on Sarabangla | Breaking

আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকীতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান
১৩ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

ঢাকা: ভাষাসংগ্রামী আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকী আজ (১২ সেপ্টেম্বর)। এ উপলক্ষ্যে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ‘পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশ’র সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পল্লী শিশু ফাউন্ডেশন অব বাংলাদেশের চেয়ারম্যান এ এস এ মূইজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সভাপতি কবি ও চিকিৎসক মুনীর সিরাজ।

অনুষ্ঠানে তারা আহমদ রফিকের দীর্ঘ ও কর্মময় জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। এ সময় স্মৃতিচারণা করেন ফাউন্ডেশনের কার্যকরী কমিটির সদস্য নজরুল ইসলাম, মাহমুদ হাশিম, ইশরাত রহমান নাদিয়া, রাসেল সরদার প্রমুখ।

আলোচকেরা বলেন, ভাষা আন্দোলনে আহমদ রফিকের আত্মত্যাগ, ভাষা আন্দোলনের সঠিক ইতিহাসচর্চায় তার নিরলস প্রচেষ্টা, রবীন্দ্রসাহিত্য গবেষণা ও চর্চায় তার অকৃত্রিম সাধনার পাশাপাশি বাংলাদেশে ওষুধশিল্পের বিকাশে তার অবদানের জন্য তিনি অমর হয়ে থাকবেন।

তারা আরও বলেন, উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানগুলো যদি আহমদ রফিকের কর্মজীবন ও তার রচিত গ্রন্থ নিয়ে চর্চা ও গবেষণার উদ্যোগ নেয়, তবে নতুন প্রজন্মের কাছে তার চিন্তা ও সাহিত্যচর্চার বিচিত্র দিক তুলে ধরা সম্ভব হবে। তাই বাংলা ভাষা ও সাহিত্য চর্চায় আহমদ রফিকের অবদান নিয়ে উচ্চতর গবেষণার উদ্যোগ নেওয়া জন্য দেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রতি তারা আহ্বান জানান।

সাংস্কৃতিক অনুষ্ঠানপর্বে আহমদ রফিকের কবিতা আবৃত্তি করেন আবৃত্তিশিল্পী হাসান সালেহ জয়, রবীন্দ্রসংগীত পরিবেশন করেন নটরডেম কলেজের শিক্ষক ও ছায়ানটের শিল্পী মঞ্জুয়ারা রশীদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ভাষাসংগ্রামী আহমদ রফিক ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইসমাইল সাদী।

The post আহমদ রফিকের ৯৭তম জন্মবার্ষিকীতে আলোচনা-সাংস্কৃতিক অনুষ্ঠান first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.