চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত

চট্টগ্রাম: চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক শ্রমিকে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত রাহাত (১০) নামের শিশুটিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে। নিহত […] The post চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainme

চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত
১২ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

চট্টগ্রাম: চট্টগ্রামের ষোলশহর স্টেশন এলাকায় শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) নামের এক শ্রমিকে নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত রাহাত (১০) নামের শিশুটিও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নগরীর পাঁচলাইশ থানার ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক দেলোয়ার হোসেন ওরফে মিন্টু ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা। শিশু মো. রাহাত নগরীর দুই নম্বর গেট এলাকার মো. ফারুকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু দুই শিশুকে নিয়ে রেললাইনের পাশে হাঁটছিলেন। একপর্যায়ে একটি শিশু তার হাত ছেড়ে সামনে এগিয়ে যায়। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি চলে এলে শিশুটিকে বাঁচাতে মিন্টু দৌড়ে যান। এতে ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। রাহাতও গুরুতর আহত হয়। পরে রাহাতকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম বলেন, আহত দুজনের মধ্যে শিশুটিকে অর্থোপেডিক ওয়ার্ডে এবং অপর ব্যক্তিকে ক্যাজুয়ালটি ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল।

চমেক হাসপাতালের অর্থোপেডিক ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার মোহাম্মদ মিনহাজ উদ্দিন বলেন, অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে।

The post চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে ২ জন নিহত first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.