চবিতে ব্যানার টাঙাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু
চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম শহীদ আব্দুর […] The post চবিতে ব্যানার টাঙাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু first appeared on Sarabangla |

চবি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুর রব হলের প্রধান ফটক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফুল বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি জেলায়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আরিফুল ইসলাম শহীদ আব্দুর রব হলের পাশে নিজের বিভাগের একটি ব্যানার টাঙানোর জন্য ওপরে উঠেছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি একটি বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসেন। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিছুক্ষণ তারের সঙ্গে ঝুলে ছিলেন।
বিষয়টি দেখতে পেয়ে উপস্থিত শিক্ষার্থীরা দ্রুত হলের প্রধান বৈদ্যুতিক সংযোগের মেইন সুইচ বন্ধ করে দেন। পরে আরিফুল নিচে পড়ে গেলে তাকে উদ্ধার করে চবি মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
চবি মেডিকেল সেন্টারের প্রধান ডা. আবু তৈয়ব বলেন, ‘আরিফুলের অবস্থা আশঙ্কাজনক ছিল। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাছেই এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসকেরা ইসিজি করে তাকে মৃত ঘোষণা করেন।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহিদ সোহরাওয়ার্দী বলেন, ‘ঘটনাটি মর্মান্তিক ও দুঃখজনক। কীভাবে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
The post চবিতে ব্যানার টাঙাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





