রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মেলেনি, ৪ দিন পর দাফন
রাজবাড়ী: সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর মরদেহের পরিচয় ৪ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের নিমতলা-কোলারহাট সড়কের ষাটনল […] The post রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মেলেনি, ৪ দিন পর দাফন first appeared on Sarabangla | Break

রাজবাড়ী: সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নে সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত এক নারীর মরদেহের পরিচয় ৪ দিনেও শনাক্ত করতে পারেনি পুলিশ। শেষ পর্যন্ত আইনগত প্রক্রিয়া শেষে সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি ভবানীপুর গোরস্থানে দাফন করা হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের বড়নুরপুর গ্রামের নিমতলা-কোলারহাট সড়কের ষাটনল সেতুর পাশে বোরকা পরিহিত ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ২৮ বছর। তার পরনে বোরকা ছিল। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এদিকে রাজবাড়ী মর্গে মরদেহ সংরক্ষণের জন্য পর্যাপ্ত ফ্রিজিং ব্যবস্থা না থাকায় কয়েক দিন ধরে মরদেহটি সেখানে পড়ে থাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে মর্গের আশপাশের পথচারী ও স্থানীয়দের চলাচলে ভোগান্তি সৃষ্টি হয় বলে জানা গেছে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, নিহত নারীর পরিচয় শনাক্তের জন্য পুলিশ, সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা চালিয়েও তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে আইনগত প্রক্রিয়া শেষে আঞ্জুমান-ই-মফিদুল ইসলামের মাধ্যমে মরদেহটি দাফন করা হয়েছে।
তিনি আরও জানান, অজ্ঞাত ওই নারীর পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত ও প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেলা প্রশাসক আফরোজা পারভিন বলেন, রোববার বিকেলে পুলিশের পক্ষ থেকে মরদেহ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়। আবেদন পাওয়ার পরপরই দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
The post রাজবাড়ীতে অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় মেলেনি, ৪ দিন পর দাফন first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.





