পাবনায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী

পাবনা: পৌর শহরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে। আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের […] The post পাবনায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaki

পাবনায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী
৮ সেপ্টেম্বর, ২০২৬ ০১:০০  

পাবনা: পৌর শহরে মন্দিরের প্রতিমা ভাঙচুরের সময় প্রান্থ কুমার দাস (২৫) নামের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে মন্দির কর্তৃপক্ষ। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন পাবনা ইস্কন মন্দিরে এ ঘটনা ঘটে।

আটক প্রান্থ কুমার দাস পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং নওগাঁ জেলার আত্রাই থানার সুধিরপুর এলাকার প্রশান্ত চন্দ্র মন্ডলের ছেলে।

মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মন্দির খোলা পেয়ে মন্দিরে প্রবেশ করে ভাঙচুর শুরু করে। এক পর্যায়ে মন্দিরের প্রতিমা ভাঙচুর করে। এসময় মন্দির কর্তৃপক্ষের লোকজন টের হাতেনাতে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠিয়েছে।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, প্রান্থ মানসিক অসুস্থ ছিল, মন্দিরে ঢোকার পর মানসিক সমস্যা বেড়ে যাওয়ায় মন্দিরের সবকিছু ভাঙচুর শুরু করে। ওই সময়ে ওরাই (মন্দির কর্তৃপক্ষ) তাকে আটকা রাখছিল, পরে আমরা তাকে নিয়ে এসে মামলা দিয়ে আদালতে পাঠিয়েছি।

The post পাবনায় মন্দিরে প্রতিমা ভাঙচুর, হাতেনাতে আটক সনাতনী শিক্ষার্থী first appeared on Sarabangla | Breaking News | Sports | Entertainment.