টেলিকম বান্ধব নানা সিদ্ধান্ত ও নীতি পরিবর্তনের আভাস দিল বিটিআরসি

বিটিআরসির ৩০৯তম কমিশন সভা: গতি পাচ্ছে টেলিকম খাত

  • ২৭ জুলাই শুরু হওয়া বিটিআরসির ৩০৯তম কমিশন বৈঠকটি ২৮ জুলাইও অব্যাহত রয়েছে
    বিটিআরসির ৩০৯তম কমিশন সভা: গতি পাচ্ছে টেলিকম খাত
    ২৮ জুলাই, ২০২৬ ১০:১২  

    বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বহুল আলোচিত ৩০৯তম কমিশন সভা টানা দুই দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে। চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ এমদাদ উল বারী (অবঃ)-এর সভাপতিত্বে ২৭ জুলাই সোমবার সকাল ১০টায় কমিশনের সভাকক্ষে শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ সভাটি ২৮ জুলাইও চলমান রয়েছে। সূত্রমতে, অন্যান্যের মধ্যে সভায় বিটিআরসি ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর ছিদ্দিক, স্পেকট্রাম বিভাগের কমিশনার মাহমুদ হোসেন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন্স বিভাগের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল ইকবাল আহমেদ, এবং লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবদুর রহমান সরদার সহ বিভিন্ন বিভাগের প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত রয়েছেন।

    প্রযুক্তির অগ্রগতি ও টেলিকম খাতের শৃঙ্খলা ফেরাতে বেশ কিছু যুগান্তকারী বিষয় এবারের সভার আলোচ্যসূচিতে স্থান পেয়েছে। ৩০৯তম কমিশন সভার মূল ৩৫টি এজেন্ডার মধ্যে প্রধান আলোচ্য বিষয়গুলো হলো:

    • টেলিকম নীতি ও লাইসেন্সিং গাইডলাইন: 'Telecommunications Network and Licensing Policy 2025' এবং এর গাইডলাইন সংশোধনের বিষয়ে নীতিগত আলোচনা ও সিদ্ধান্ত।

    • এনইআইআর (NEIR) সিস্টেম আধুনিকীকরণ: বিটিআরসির নিজস্ব রাজস্ব বাজেট থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেমের হার্ডওয়্যার প্রতিস্থাপন ও রক্ষণাবেক্ষণ খরচের অনুমোদন প্রদান।

    • মোবাইল ফোন উৎপাদন ও সংযোজন: স্থানীয়ভাবে "Geo" ব্র্যান্ডের মোবাইল ফোন সংযোজন ও উৎপাদনের জন্য 'Billion10 Communications Limited'-কে ক্যাটাগরি-এ সনদ প্রদানের সিদ্ধান্ত।

    • ইন্টারনেট প্যাকেজ ও গ্রাহক সেবা: আইএসপি প্রতিষ্ঠান কর্তৃক ইন্টারনেট প্যাকেজের সাথে ওটিটি (OTT) এবং ডিজিটাল সেবা বান্ডেল হিসেবে প্রদানের নিয়ম নির্ধারণ, এবং এমএনপি (MNP) পোর্টাল উইন্ডো পরিবর্তন সংক্রান্ত পর্যালোচনা।

    • বকেয়া রাজস্ব ও অডিট: মোবাইল অপারেটর বাংলালিংকের ২০২০-২০২৪ মেয়াদের ইনফরমেশন সিস্টেম অডিটের জন্য অডিট ফার্ম নিয়োগের প্রতিবেদন অনুমোদন এবং আইসিএক্স (ICX) ও এমএনপি অপারেটরের অনাদায়ী বকেয়া আদায়ের হালনাগাদ তথ্য পর্যালোচনা।

    টানা দুই দিন ধরে চলমান এ সভা থেকে বেশ কিছু টেলিকম বান্ধব সিদ্ধান্ত আসবে বলে খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞ ও ব্যবসায়ীরা আশা ব্যক্ত করেছেন। বিশেষ করে আইএসপি প্যাকেজ, ওটিটি সার্ভিস রূপরেখা এবং নতুন মোবাইল সেট উৎপাদনের অনুমোদন সংক্রান্ত সিদ্ধান্তগুলো টেলিকম ও আইসিটি খাতে নতুন গতি সঞ্চার করবে।

    //ডিবিটেক/ এসএইচআই/ এনএমএ//