চুয়াডাঙ্গায় দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে রাস্তা পার হওয়ার সময় কালাম বিড়িবোঝাই একটি দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক মেয়ে শিশু নিহত হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র মেয়ে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত […] The post চুয়াডাঙ্গায় দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ
চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামে রাস্তা পার হওয়ার সময় কালাম বিড়িবোঝাই একটি দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় রোজা (৪) নামের এক মেয়ে শিশু নিহত হয়েছে।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সেনেরহুদা গ্রামের জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশু রোজা সেনেরহুদা গ্রামের রাজু আহমেদের একমাত্র মেয়ে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) সোলায়মান সেখ জানান, ‘আচার কেনার জন্য বাড়ির পাশের একটি দোকানে গিয়েছিল রোজা। দোকানে আচার না পেয়ে টাকা হাতে নিয়ে সে বাড়ি ফিরছিল। এ সময় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।’
The post চুয়াডাঙ্গায় দ্রুতগামী ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



