পিরোজপুরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট
পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল আবাসন আদর্শগ্রামে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর […] The post পিরোজপুরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর
পিরোজপুর: জেলার নাজিরপুর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ত্রাণ ও জরুরি সহায়তা সামগ্রী বিতরণ করেছে পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি।
মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের চৌঠাইমহল আবাসন আদর্শগ্রামে এ সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক পরিবারের মাঝে ত্রিপল, নারী স্বাস্থ্য সংক্রান্ত কিট ও তাবু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম ফরাজী, আসাদুজ্জামান টিপু হাজরা, মো. তাওহীদুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি বৃষ্টির পানি থেকে রক্ষার জন্য একটি করে ত্রিপল দেওয়া হয়েছে। পাশাপাশি মা-বোনদের স্বাস্থ্য সুরক্ষা ও সচেতনতার জন্য বিশেষ কিট সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই রেড ক্রিসেন্টের মূল লক্ষ্য এবং পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদ যৌথভাবে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।’
The post পিরোজপুরে বন্যাদুর্গতদের পাশে রেড ক্রিসেন্ট first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



