যাত্রাবাড়ীতে অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ৫ ডাকাত গ্রেফতার
ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন। গ্রেফতারকৃতরা হলেন মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল […] The post যাত্রাবাড়ীতে অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ৫ ডাকাত গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউ
ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গুলি, গান পাউডার, হাত বোমা ও মোটরসাইকেলসহ আন্তঃজেলা ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি মিডিয়া) এন. এম. নাসিরুদ্দিন এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫)।
ডিসি মিডিয়া বলেন, সোমবার (১১ মে) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে যাত্রাবাড়ি থানার দয়াগঞ্জ-যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়ক এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
উপ-পুলিশ কমিশনার বলেন, ‘ডিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যাত্রাবাড়ি থানাধীন দয়াগঞ্জ টু যাত্রাবাড়ী শহীদ ফারুক সড়কের মডার্ন বিকল্প উডেন ফার্নিচার দোকানের সামনে আন্তঃজেলা ডাকাতদলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি পিস্তল, দুইটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি ও দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে যশোর জেলার সীমান্ত এলাকা থেকে অস্ত্র, গান পাউডার ও বোমা তৈরির সরঞ্জাম সংগ্রহ করে হাতবোমা তৈরি করত। পরবর্তীতে তা ঢাকা শহরে এনে বিভিন্ন সন্ত্রাসী দলের কাছে বিক্রয় করত এবং অস্ত্র ও বোমা ব্যবহার করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে ডাকাতি করে আসছিল। গ্রেফতারের সময় তারা ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।’
এ ছাড়াও তিনি বলেন, ‘এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় দুইটি পৃথক মামলা করা হয়েছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’
The post যাত্রাবাড়ীতে অস্ত্র-বোমাসহ আন্তঃজেলা ৫ ডাকাত গ্রেফতার first appeared on সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net.



