ই-কার্স সেবায় ডাকে বসছে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার

‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’

‘অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি’
৭ এপ্রিল, ২০২৬ ১৩:২৫  

জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ৭ এপ্রিল, মঙ্গলবার সচিবালয়ের তথ্য অধিদপ্তরে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম ও সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

এসময় খাত ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়নের তালকা তুলে ধরে তিনি জানান, ঢাকা ও কক্সবাজার রেলওয়ে এবং কক্সবাজার, রাজশাহী ও সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর পর ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের আন্তর্জাতিক বিমানবন্দরসহ কমলাপুর স্টেশনে এই সেবা চালুর কাজ চলছে। ডাকের মেইল ব্যবস্থাপনা ডিজিটাল করতে ১৮০ দিনের মধ্যে ট্র্যাক ও ট্রেসিং ব্যবস্থা এবং ই-কমার্স পণ্য সহজে পৌঁছাতে ১৪টি ফুলফিলমেন্ট সেন্টার চালুর কার্যক্রম চলমান রয়েছে। 

জ্বালানি খাত নিয়ে বৈশ্বিক চ‍্যালেঞ্জ মোকাবিলা প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, বিভিন্ন দেশে জ্বালানির মূল্য বাড়ালেও বাংলাদেশ সরকার এখনো বাড়ায়নি। তবে আগামী মাসে জ্বালানি মূল্য সমন্বয় করা হবে কি-না, সেটি পরিস্থিতির ওপর নির্ভর করছে।
 
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা বলেন, পেট্রোল-অকটেন নেই এমন নয়, বৈশ্বিক পরিস্থিতিতে দেশে সরবরাহজনিত কিছুটা সমস্যা রয়েছে। তাছাড়া কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুত, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে।তবে এতটা সংকট নেই, যার কারণে লম্বা লাইন হচ্ছে।  তাছাড়া কেউ কেউ পরিস্থিতি ঘোলাটে করতে অবৈধ মজুত, পাচারসহ নানা অসৎ উপায় অবলম্বন করছে। মূলত তেলের অবৈধ মজুত হচ্ছে এবং পাচারের চেষ্টা চলছে। এজন্য কিছুটা সংকট দেখা দিয়েছে।
 
তাই জ্বালানি তেল কেনার জন্য একটি অ্যাপ তৈরি হচ্ছে জানিয়ে তিনি বলেন, অ্যাপের মাধ্যমেই কিনতে হবে। এর ফলে কে কতটা তেল কিনবেন, কখন কতটা কিনলেন, সেই তথ্য সংরক্ষিত থাকবে।

বিদ্যুতের ঘাটতি না থাকলেও শহরে অনিয়ন্ত্রিতভাবে অটোরিকশা চলতে পারে না জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, বিপদজনক এ যানবাহনটির ফিটনেস নিয়ে প্রশ্ন রয়েছে, অপরদিকে চালকরাও প্রশিক্ষিত নয়। অনেক দুর্ঘটনা ঘটছে অটোরিকশার কারণে। বিপদজনক এ যানবাহনের বিকল্প নিয়ে ভাবছে সরকার।

স্বল্পোন্নত দেশের (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে এলডিসি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনা নেই।
 
এছাড়া প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে কোনো দুর্নীতি হয়েছে কিনা, তা খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশন পুনর্গঠন করার পরেই এ কার্যক্রম গতিশীল করা হবে।
 
হামের টিকা সংকট বর্তমান সরকারের নয় জানিয়ে তিনি বলেন, আগের সরকারের গাফিলতির কারণেই এ সংকট তৈরি হয়েছে। হামে শিশুরা মৃত্যুবরণ করছে। এটি দুঃখজনক। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেই ব্যাপারে ব্যবস্থা নেবে সরকার। হামের প্রাদুর্ভাব মোকাবিলায় সরকার ঝুঁকিপূর্ণ ৩০ এলাকায় টিকা কার্যক্রম শুরু করেছে এবং ৩ মে থেকে সারা দেশেই টিকা কার্যক্রম শুরু হবে। 

কৃষককার্ডের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বাজেট বরাদ্দ হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা। এছাড়াও দুদক পুনর্গঠিত হওয়ার পর শুধু অন্তর্বর্তী সরকারের সময়ের দুর্নীতিই নয়, বর্তমান সরকারের সময়েও কোনো দুর্নীতি হলে তারও তদন্ত হবে বলে জানান তিনি।
স্বল্পোন্নত দেশের (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে উত্তরণে বাংলাদেশ এখনো প্রস্তুত নয় জানিয়ে তিনি বলেন, বৈশ্বিক পরিস্থিতি এবং অর্থনৈতিক সংকটের কারণে এলডিসি থেকে উত্তরণে সরকারের পরিকল্পনা নেই।
ডিবিটেক/আইএইচ/এমইউআইএম