ফুয়েল কার্ড চেকে উধাও আধা কিলোমিটার মোটরসাইকেল লাইন
স্টাফ করেসপন্ডেন্ট ২৬ সেপ্টেম্বর, ২০২৬
স্টাফ করেসপন্ডেন্ট ২৮ সেপ্টেম্বর, ২০২৬
পঞ্চগড়ের বোদায় একটি পেট্রোল পাম্পে তেল নিতে আসা মোটরসাইকেলের দীর্ঘ লাইনে ফুয়েল কার্ড যাচাই শুরু হতেই মুহূর্তে ফাঁকা হয়ে যায় প্রায় আধা কিলোমিটার এলাকা। স্থানীয় সুবহানাকা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পূর্বঘোষণা অনুযায়ী ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া হবে না—এমন নির্দেশনা বাস্তবায়নে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রবিউল ইসলাম ৪ এপ্রিল, শনিবার সকালে পাম্পে উপস্থিত হন। সে সময় সেখানে আধা কিলোমিটারজুড়ে মোটরসাইকেলের দীর্ঘ লাইন ছিল। তবে কার্ড যাচাই শুরু হতেই লাইনে থাকা অনেক মোটরসাইকেল দ্রুত সরে যায়।
মাড়েয়া এলাকা থেকে আসা ৬৫ বছর বয়সী মিজানুর রহমান বলেন, পাম্পে তেল নেওয়া যেন যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছিল। লাইনে দীর্ঘ সময় দাঁড়িয়েও অনেক সময় তেল না নিয়ে ফিরতে হয়েছে। তবে প্রশাসনের তদারকিতে এবার ভিড় ছাড়াই তেল নিতে পেরে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন।
একই পাম্পে তেল নিতে আসা রহমত আলীও জানান, ফুয়েল কার্ড ব্যবস্থার কারণে শৃঙ্খলা ফিরেছে। এতে ভোগান্তি কমেছে বলে তিনি মনে করেন।
বোদা সাবাব ফিলিং স্টেশনে তেল নিতে আসা কলেজ শিক্ষক আহসান হাবিব বলেন, ফুয়েল কার্ডের মাধ্যমে সহজে তেল পেয়ে তিনি সন্তুষ্ট এবং এ উদ্যোগকে স্বাগত জানান।
বেসরকারি চাকরিজীবী জাহাঙ্গীর আলম বলেন, আগে বহুবার লাইনে দাঁড়িয়েও তেল পাননি। এখন নিয়ম মেনে কার্ডের মাধ্যমে তেল পাওয়া সহজ হয়েছে, যা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
ইউএনও মো. রবিউল ইসলাম জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় ফিলিং স্টেশনগুলোতে নিয়মিত তদারকি চলছে। মোটরসাইকেলের ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, ট্যাক্স টোকেন ও হেলমেট ছাড়া তেল দেওয়া হচ্ছে না। এছাড়া সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোটরসাইকেলে তেল সরবরাহ করা হচ্ছে।
তিনি আরও জানান, ফুয়েল কার্ড সংগ্রহের জন্য আবেদনকারীদের উপজেলা বা জেলা প্রশাসনের ওয়েবসাইট কিংবা জেলা প্রশাসনের ফেসবুক পেজ থেকে ফরম ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর নিতে হবে। কার্ড ছাড়া কোনো অবস্থাতেই তেল দেওয়া হবে না।
এছাড়া প্লাস্টিক বোতল, ড্রাম বা অন্য কোনো কন্টেইনারে তেল সরবরাহ নিষিদ্ধ করা হয়েছে। ফিলিং স্টেশন ও অনুমোদিত ডিলার পয়েন্ট ছাড়া খোলা বাজারে জ্বালানি তেল বিক্রিও বন্ধ থাকবে। কেউ অবৈধভাবে মজুদ করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
ডিবিটেক/কেআইএস/ইকে
১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Oct 8, 2026
Oct 24, 2026
Sep 24, 2026
২৫ অক্টোবর, ২০২৬
২৫ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
১৯ অক্টোবর, ২০২৬
Total Vote: 44
হ্যা
Total Vote: 57
আশীর্বাদ

