সেবা দিয়ে টেলিকম খাতকে বিনিয়োগ বান্ধব ও কর্মসৃজন খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার

সেবা দিয়ে টেলিকম খাতকে বিনিয়োগ বান্ধব ও কর্মসৃজন খাত হিসেবে গড়ে তুলতে চায় সরকার
৯ মার্চ, ২০২৬ ১৩:০৭  

নির্বাচনী ইশতেহারে ১০ লাখ মানুষের চাকরি দিতে প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেই লক্ষ্য পূরণে আইন-কানুন আরও সহজতর করে জনগণের ঈপ্সিত সেবা দোর গোড়ায় পৌঁছে দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি-কে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগ পরিবেশ সৃষ্টির আহ্বান জানিয়েছেন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।  

তিনি বলেছেন,  দীর্ঘ ১৭ বছর পর একটি জনবান্ধব সরকার ক্ষমতায় এসেছে। জনগণের সরকারের প্রতি অনেক আশা। প্রধানমন্ত্রী ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টির টার্গেট নির্ধারণ করেছে। এটা পূরণে বিটিআরসি কি ধরনের ভূমিকা পালন করতে পারে সবাইকে নিয়ে আমাদের কাজ করতে হবে। নতুন সরকার আসার পর অনেক তরুণ আইসটিতে কাজ করতে নতুন নতুন পরিকল্পনা নিয়ে আসছে।  বিনয়োগকারীরা আমাদের কাছে আসছেন। বৈঠকে তাদের কিভাবে সুবিধা দেয়া যায় তা জানাতে বিটিআরসি চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী।  

মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, আমার তিন প্রজন্ম ব্যবসায়ী। আমি ব্যবসা করে রাজনীতিতে এসেছি। আমাদের একজন উপদেষ্টা আছেন। উনি এবং আপনারা আমাকে গাইড করে সরকারের ইশতেহার বাস্তবায়ন করতে সহায়তা করবেন। আপনারা যদি জনবান্ধব রুলস ও রেগুলেশনকে জনবান্ধব হন তবে আমার বিশ্বাস আগামী ৫ বছরে আমরা জনগণের জন্য কিছু করতে পারবো।  

৯ মার্চ, সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি ভবনে সংস্থার কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন মন্ত্রী। বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান উপস্থিত ছিলেন। 

সভায় নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে উপদেষ্টা রেহান আসিফ আসাদ জানান, ২২ বছরের পেশাজীবনের ১৫ বছরে টেলিযোগ খাতের কাজ করেছেন। ফাইবার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করলেও শেষ সাত বছর জাতিসংঘের চিফ অব স্টাফ হিসেবে কূটনীতিকের ভূমিকা পালন করেছেন। রাজনীতিতে সরাসরি অংশ না নিলেও রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা এই প্রকৌশলীর দীর্ঘ অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিএনপি ৬ ফেব্রুয়ারি যে নির্বাচনী ইশতেহারের তথ্য ও প্রযুক্তি খাতের প্রতিশ্রুতি স্পষ্ট। প্রথমেই সেখানে সবার জন্য দ্রুত ও নির্ভরযোগ্য ইন্টারনেটের কথা বলা হয়েছে। আজকে সকালেই বৈঠকে প্রধানমন্ত্রী দ্রুত ইন্টারনেটে অগ্রাধিকার দেয়া হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে এটি প্রকাশ করা হবে। 

আমেরিকার কানেক্টিভিটির অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পৃথিবীর উন্নয়নশীল ও উন্নত দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের ম্যাপিং রয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকায় কপার ক্যাবলে প্রতিটি ব্যবসায় প্রতিষ্ঠান ও বাড়িকে যুক্ত করে। এর কারণ বাড়ির ফউন্ডেশন ভালো হলে এটি ওপরে বাড়ানো ও ইন্টেরিয়র নকশা করা যায়। আমরা চাই আগামী ৫ বছরে দেশের ১৮ কোটি মানুষের প্রতিটি বাড়িতে দ্রুত ও নির্ভরযোগ্য ওয়্যারড ও মোবাইল ইন্টারনেটে যুক্ত করবো।

এর মাধ্যমেই নির্বাচনী ইশতেহারে তথ্যপ্রযুক্তি খাতের ১২টি দফা পূরণ করা হবে বলে জানান উপদেষ্টা। বললেন, গত ১৫ বছরে কম জানা থাকলেও বিটিআরসি’র প্রথম চেয়ারম্যান মার্গুব মোর্শেদের সঙ্গে আমার আলাপ করার সুযোগ হয়েছিলো। প্রথানমন্ত্রী ও অর্থমন্ত্রী ইতিমধ্যেই বলেছেন, টেলিকমিউনিকেশন সরকারের থ্রাস্ট ও ফাউন্ডেশন সেক্টর। আমি মনে করি, আমি যদি টেলিকমিউনিকেশন ও আইসিটির ফাউন্ডেশন স্ট্র্যাকচার যদি সলিড হলে তবে বিদেশী বিনিয়োগ আসবে। বিদেশী বিনিয়োগ আকর্ষণ ও নতুন কর্মসংস্থান সৃষ্টিতে এটি ভাইটাল রোল প্লে করবে। এক্ষেত্রে বিনিয়োগারীদের কাছে রেগুলেটরি কনফিডেন্স সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে আমি বিটিআরসিকে সাধ্যমতো সহায়তা করবো। 

আগামীতে ব্যবহারাকীর অনুপাতে বিশ্বে শীর্ষ ১০-এ না থেকে সেবার মানেও শীর্ষ ১০ এ থাকতে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রকৌশলী রেহান আসিফ আসাদ।         

ডিবিটেক/ডিএইচই/ইকে