গণভোটে ‘না’ সিল মেরে ফেসবুকে ব্যালট শেয়ার রাবি ছাত্রদল সাধারণ সম্পাদকের
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘না’ ভোট দিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলাম।
১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার গণভোটে ‘না’ ও ধানের শীষে সিলমারা ব্যালট পেপার ফেসবুকে পোস্ট করেন তিনি।
সর্দার জহুরুল ইসলাম পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসনের ভোটার। পর অবশ্য ধানের শীষে ভোট দেওয়ার ছবিটি রেখে ‘না’ ভোটের ছবিটি ডিলিট করেছেন তিনি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা ছিলে, গণভোটে ‘হ্যা দিতে।
এ বিষয়ে গণমাধ্যমকে 'ভোট দেওয়ার স্বাধীনতা ও বাকস্বাধীনতা'র অংশ হিসেবে এই ভোট বলে জানিয়েছেন তিনি। তবে বুথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোটা ঠিক কি না সে প্রশ্নের কোনে জবাব দিতে পারেননি।
ডিবিটেক/সিএনএন/এমএস



