ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
২০ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৪  

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে ১৯ সেপ্টেম্বর, শুক্রবার ই-পাসপোর্ট কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। এই ই-পাসপোর্ট কার্যক্রম চালুর মাধ্যমে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দ্বার উন্মোচিত হল।

 পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গণি ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন। 

ই-পাসপোর্ট ও স্বয়ক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক কমান্ডার মো. শোয়েব খানসহ প্রবাসী বাংলাদেশি, দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবার-পরিজনেরা অনুষ্ঠানে অংশ নেন। 

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।