‘আইসিটি কর্মীরা আনসাং হিরো’, স্বীকৃতি প্রত্যাশা

১৪ মে, ২০২০ ১২:৩০  
আইসিটি কর্মীরাও সম্মুখভাগের করোনা যোদ্ধা। তার ‘আনসাং হিরো’। তাদের স্বীকৃতি চেয়েছেন বেসস সভাপতি সৈয়দ আলমাস কবীর। বৃহস্পতিবার ৫ সংগঠনের সম্মিলিত বাজেট প্রস্তাবনায় এ স্বীকৃতি চেয়েছেন তিনি। তিনি বলেন, চিকিৎসকরা যেভাবে কাজ করছেন, একইভাবে প্রযুক্তি কর্মীরাও কাজ করছেন। তারা ভিডিও বৈঠককে সচল রেখেছেন। নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিয়ে হোম অফিস, টেলিমেডিসিন সেবাকে নিশ্চিত করেছেন। ঘরে বসে পণ্যসেবা পাওয়া যাচ্ছে। সম্মুখ ভাগে থেকেই তারা কোভিড-১৯ যুদ্ধে অংশ নিয়েছে। কিন্তু আনসাং অবস্থায় রয়েছে। তার বক্তব্যের সঙ্গেই অন্যান্য সঙ্গঠনের নেতারাও এই স্বীকৃতি চেয়েছেন। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এবং ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ উদ্যোগে এ সংবাদ সম্মেলন আয়োজন করে। সম্মেলনে বৈঠকে বিসিএসএস সভাপতি শাহীদ উল মুনির, মহাসচিব মুহাম্মদ মনিরুল ইসলাম, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবির, বেসিস কার্যনির্বাহী পরিষদের জ্যেষ্ঠ সহ-সভাপতি ফারহানা এ রহমান, আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব ইমদাদুল হক, ই-ক্যাব সভাপতি শমী কায়সার, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আব্দুল ওয়াহেদ তমাল, বাক্ক সভাপতি ওয়াহিদ শরীফ, সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন সংযুক্ত থাকেন। এতে একে একে সংগঠগুলোর সভাপতিরা তাদের বাজেট প্রস্তাবনা তুলে ধরেন।