‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথনে জমা পড়েছে ১৮২টি উদ্ভাবনী উদ্যোগ

২২ এপ্রিল, ২০২০ ২২:৩২  
কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘অ্যাক্ট কোভিড-১৯’ অনলাইন হ্যাকাথন। বর্তমান ও ভবিষ্যতের জাতীয় সংকট মোকাবিলার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ‘কল ফর নেশন’ নামে একটি প্লাটফর্ম তৈরি করা হয়েছে। এ প্ল্যাটফর্মের প্রথম কার্যক্রম হিসেবে এই হ্যাকাথনে উদ্ভাবনীর প্রোটোটাইপসহ ২০ এপ্রিলের মধ্যে নিবন্ধন করেছেন এক হাজার ২৮৮ জন। এদের মধ্যে রয়েছে ৮৫৫ ব্যক্তি এবং ৪৩৩ দল। এছাড়াও নির্দষ্ট সময়ে জমা পড়েছে ১৮২টি উদ্ভাবনী উদ্যোগ। এর মধ্যে ১০৪ জন ব্যক্তিগত ভাবে এবং ৭৮টি দল উদ্যোগ জমা দিয়েছেন। মঙ্গলবার রাতে অ্যাক্ট ফর কোভডি অনলাইন ভিডিও সম্মেলনে এ তথ্য তুলে ধরেন আশ্রাফ আবির। বৈঠকে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আইসিটি সচিব এনএম জিয়াউল আলম, আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।