স্যামসাংয়ের ২০০ মেগাপিক্সেল সেন্সরের প্রথম ব্যবহারকারী শাওমি

২৭ এপ্রিল, ২০২১ ০১:৪৫  
স্যামসাং যখন মোবাইলের জন্য তাদের ১০০ মেগাপিক্সেলের সেন্সর আনে তখন শাওমির তাদের ফোনে প্রথম এটি ব্যবহার করে। এখন স্যামসাং ২০০ মেগাপিক্সেলের সেন্সর উন্মোচন করতে যাচ্ছে, এবারও প্রথম হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে শাওমি। খবর জিএসএম এরিনা। ডিজিটাল চ্যাট স্টেশন খবরটি প্রথম দিলেও ঠিক কবে নাগাদ এই সেন্সর ব্যবহার করে শাওমির ফোন বাজারে আসবে সেটি জানাতে পারেনি। অপর জনপ্রিয় লিকস্টার আইস ইউনিভার্স জানিয়েছে, ২০০ মেগাপিক্সেল সেন্সরে ০.৬৪ মাইক্রোমিটার পিক্সেল থাকবে, ফলে এটি হবে সবচেয়ে ছোট। এর আগে জানা যায়, জেডটিই এক্সন ৩০ ফ্ল্যাগশিপ সর্বপ্রথম এই সেন্সর ব্যবহার করবে। তবে নতুন তথ্য অনুযায়ী সেই তথ্য পুরোপুরি সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে। এখন ২০০ মেগাপিক্সেল সেন্সর ব্যবহারে কে প্রথম হবে সেটি দেখতে অপেক্ষা করতে হবে আরও কয়েক মাস। ডিবিটেক/বিএমটি