ইমেইল স্টার্টআপ সুপারহিউম্যান কিনছে গ্রামারলি
এআইনির্ভর প্রোডাকটিভিটি স্যুট তৈরির লক্ষ্য নিয়ে ইমেইল স্টার্টআপ সুপারহিউম্যান অধিগ্রহণের চুক্তি করেছে গ্রামারলি। সান ফ্রান্সিসকোভিত্তিক এই দুই কোম্পানি আর্থিক শর্ত প্রকাশ না করলেও, ২০২১ সালে সুপারহিউম্যানের মূল্যায়ন ছিল ৮২৫ মিলিয়ন ডলার এবং বার্ষিক আয় প্রায় ৩৫ মিলিয়ন ডলার। খবর রয়টার্স।
খবরে বলা হয়, গ্রামারলি সম্প্রতি জেনারেল ক্যাটালিস্টের কাছ থেকে ১ বিলিয়ন ডলার তহবিল সংগ্রহ করেছে, যা এআই-ভিত্তিক বিভিন্ন অফিস টুল তৈরি করতে সহায়তা করবে। বর্তমানে গ্রামারলির দৈনিক ৪ কোটির বেশি ব্যবহারকারী রয়েছে এবং বার্ষিক আয় ৭০০ মিলিয়ন ডলারের বেশি।
অধিগ্রহণের পর সুপারহিউম্যানের সিইও রাহুল ভোহরা গ্রামারলিতে যোগ দেবেন এবং পণ্য পরিচালনা চালিয়ে যাবেন। এছাড়া ১০০-এর বেশি কর্মীও গ্রামারলিতে যোগ দেবে।
ভোহরা জানান, এই চুক্তি সুপারহিউম্যানকে আরও বড় পরিসরে এআই উন্নয়ন ও নতুন টাস্ক, ক্যালেন্ডার ও সহযোগিতা টুল তৈরিতে সাহায্য করবে।
ডিবিটেক/বিএমটি



