প্রধানমন্ত্রীর কাছে দশ বছরের ডিজিটাল কৌশলপত্র হস্তান্তর
গত দশ বছরে সরকারের গৃহীত বিভিন্ন ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নের কৌশলপত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে এটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন।
এ বিষেয়ে প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভা বৈঠকের আগে বাংলাদেশ আওয়ামী লীগের ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের অঙ্গিকার ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে সরকারের ব্যাপক কর্মসূচীর কৌশলপত্রের একটি কপি ও ডিজিটাল বাংলাদেশ এর এগিয়ে যাওয়ার ১০ বছর শীর্ষক প্রকাশনা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়ার সুযোগ হয়েছে। আইসিটি বিভাগের পক্ষ থেকে এই প্রকাশনাটি প্রকাশ করা হয়েছে।