দেশে স্টারলিংকের রিসিভার, আফ্রিকায় স্থগিত নতুন সংযোগ

১৫ নভেম্বর, ২০২৪ ০২:৪৯  

বাংলাদেশে যখন ইলনমাস্কের নিয়ন্ত্রণাধীণ স্যাটেলাইন ইন্টারনেট সেবা চালুর প্রচেষ্টা চলছে, এমন সময়ে চাহিদা মেটাতে না পেরে আফ্রিকার বিভিন্ন দেশে নতুন সংযোগ দেয়া বন্ধ করেছে স্টারলিংক। সাবেক টুইটার তথা এক্স-এ নিজের সোশ্যাল হ্যান্ডেলে নিজেই এই তথ্য শেয়ার করেছেন শতকোটিপতি ইলন মাস্ক।

নেটওয়ার্ক সক্ষমতার সীমা অতিক্রম করায় স্টারলিংক আফ্রিকা জুড়ে একাধিক শহুরে নতুন নিবন্ধন দেওয়া বন্ধ করে দিয়েছে, জনৈক গ্রাহকের এমন পোস্টোর মন্তব্যে মাস্ক লিখেছেন, “যত দ্রুত সম্ভব আফ্রিকার ঘনবসতিপূর্ণ শহুরে এলাকায় স্টারলিংক ইন্টারনেট সক্ষমতা বাড়াতে কাজ করছে। মনে, বলে রাখা ভালো, শহরের বাইরে এখনো সংযোগ দেয়ার পর্যাপ্ত সক্ষমতা রয়েছে।"

আফ্রিকার যেসব শহরে ইন্টারনেট অবকাঠামোর ঘাটতি কিংবা স্থিতিশীল সংযোগ অপর্যাপ্ত এমন স্থানগুলো দ্রুত চাহিদা বাড়ছে স্টারলিংক ইন্টারনেটের। মহাদেশটির নাইজেরিয়া ২০২৩ সালের জানুয়ারি থেকে স্টারলিংকের এই সংযোগ সেবা চালু হয়। অবশ্য এর আগের বছরের মে থেকে শুরু হয় প্রি-বুকিং। আর এক বছরের মাথায় সেখানে তাদের গ্রাহক ২৩ হাজার ছাড়িয়ে যায়।

এদিকে গেলো জুন মাসে স্টারলিংক-কে ১০ম বৃহত্তম ইন্টারনেট পরিষেবা প্রদানকারী হিসাবে ঘোষণা করে কেনিয়ার টেলিকম নিয়ন্ত্রক সংস্থা। সেখানে প্রায় ৮ হাজার গ্রাহক নিয়ে প্রতিষ্ঠানটি বাজার হিস্যা ০.৫ শতাংশ। এছাড়াও নিষিদ্ধ করার পরও স্টারলিংক সংযোগে সোশ্যাল হ্যান্ডেল এক্স চালু থাকায় ব্রাজিলে শাস্তির মুখে রয়েছে স্টারলিংক। আদালতের নির্দেশনা ভঙ্গ করায় শাস্তি হিসেবে লাইসেন্স বাতিলের কথাও ভাবছে দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থা আনাটেল।

এমন পরিস্থিতিতে বাংলাদেশের বাজারেও আকাশ থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালুর প্রক্রিয়া দ্বিতীয় ধাপে এগিয়ে চলছে। এরই অংশ হিসেবে রাজধানীর আগারগাঁওয়ে বিসিএস কম্পিউটার সিটিতে চলমান সিটি আইটি মেগা ফেয়ারে স্টারলিংক রিসিভার প্রদর্শন করা হচ্ছে। রায়ানস কম্পিউটারেরে শো-রুমে এটি প্রদর্শন করা হলেও বাংলাদেশে এখনো স্টারলিংক ব্যবহার বা কেনার সুযোগ নেই। তাই স্টারলিংক হাইপ তুলে ট্রান্সপন্ডার ও রিসিভারের ‘মোড়ক’ দেখেই দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে তরুণ দর্শনার্থীরা।

https://digibanglatech.news/news24x7/local/telecom/143987/?swcfpc=1