ডিজিটাল খিচুরি চ্যালেঞ্জ জয়ী ‘বিডি ফ্যাক্ট চেকার’ ও ‘পাঁচ ফোড়ন’
ডিজিটাল খিচুরি চ্যালেঞ্জ কোভিড-১৯ চূড়ান্ত আসরে স্টার্টআপ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ‘বিডি ফ্যাক্ট চেকার’। রানার্স আপ হয়েছে ‘স্বপ্ন জয়’ দল।
অপরদিকে উদ্ভাবনী ধারণা বিভাগে সেরার মুকুট লাভ করেছে ‘পাঁচ ফোড়ন’ এবং রানার্স আপ হয়েছে ‘টিম স্বয়ং’।
সম্মুখযোদ্ধা ও করোনা আক্রান্তদের প্রতি বিভেদ ও বিদ্বেষপূর্ণ আচরণে সৃষ্ট সামাজিক অস্থিরতা এবং হেয় প্রতিপন্নমূলক আচরণ মেটাতে এবারের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল গ্রান্ড ফিনাল শেষে বিজয়ী দলের নাম ঘোষণা করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
চূড়ান্ত পর্বের টিকেট পাওয়া ১৪টি দলের মধ্যে দুই বিভাগে বিজয়ী হয় এই চারটি দল। সজীব ইসলামের সঞ্চালনায় বিচারকের ভূমিকা পালন করেন টিনা জাবিন,সিদ্ধার্থ গোস্বামী, সুমন রহমান, তাজিন সাদিদ ও রবার্ট স্টলম্যান।
সেরাদের মধ্যে বিডি ফ্যাক্ট চেকার দলের সদস্যরা হলেন- কাদিরুদ্দিন, মিনহাজ আমান, ও খায়রুন্নাহার।
টিম পাঁচফোড়নের সদস্যরা হলেন- আশিকুর রহমান, আদনান হাসান, প্রিয়ম সরকার ও সাইফুল আলম।
রানার্স আপ ‘স্বপ্ন জয়’ সদস্যরা হলেন অ্যাশলি সপ্তর্ষি সমাদ্দার, ফায়েজ বেলাল, মুস্তাফিজুর রহমান এবংসুলতানা রাজিয়া।
‘টিম স্বয়ং’ দলের সদস্যরা হলেন- কাজী মিতুল মাহমুদ, মোহাম্মাদ মুনতাসির এবং শাতীল বিনতে মাহমুদ।